ক্যারিয়ার উন্নয়ন ও উদ্যোক্তা তৈরির লক্ষ্য নিয়ে রাওযা (RAOWA – Retired Armed Forces Officers Welfare Association) এবং স্কিল জবস (Skill Jobs) এর যৌথ উদ্যোগে আয়োজিত ‘জব অ্যান্ড এন্টারপ্রেনার্স ফেয়ার ২০২৫’ ১০ ডিসেম্বর, ২০২৫-এ রাওয়া কনভেনশন হলে সফলভাবে সমাপ্ত হয়েছে। দুই দিনব্যাপী এই মেলায় Golden Harvest Group, PRAN-RFL Group. Ha-Meem Group, Kishwan Group, Astha Feed, Nestle, Daffodil Computers Ltd সহ ৪০ টি কর্পোরেট হাউস তাদের জব ভ্যাকান্সি নিয়ে অংশগ্রহন করেন। তরুন চাকরিপ্রত্যাশী ও নতুন উদ্যোক্তাদের জন্য আধুনিক কর্মসংস্থান ও ব্যবসা শুরুর কৌশল নিয়ে ছিল বিস্তারিত ৭টি কর্মশালা ও ২ টি প্যানেল আলোচনা।
প্রথম দিনটি ছিল সম্পূর্ণরূপে ক্যারিয়ার উন্নয়নের ওপর নিবেদিত।
উদ্বোধনী অধিবেশন: মেলার আনুষ্ঠানিক উদ্বোধন করেন প্রধান অতিথি এয়ার কমডোর শাহে আলম, এনডিসি, পিএসসি (অব.), ভাইস চেয়ারম্যান, রাওয়া। বিশেষ অতিথি ছিলেন লেঃ কর্ণেল মো: ইরশাদ সাঈদ, পিএসসি (অব.), সেক্রেটারি জেনারেল, রাওয়া।
- সিভি ও লিঙ্কডইন অপটিমাইজেশন: ডিইএল এইচ খান, (লেখক, আর্মি ভেটেরান এবং সমাজকর্মী), শিক্ষার্থীদের শিখিয়েছেন কীভাবে আধুনিক সিভি তৈরি করতে হয় এবং লিঙ্কডইনে নিয়োগদাতাদের কাছে পৌঁছানোর জন্য নেটওয়ার্কিং কৌশল অবলম্বন করতে হয়।
- ভাইভা বোর্ড জয়: মো: জাহাঙ্গীর নবী, সিওডিপি™, সিটিআরপি™, (চিফ হিউম্যান রিফর্মেশন ক্যাটালিস্ট (সিএইচআরসি), হিউম্যান রিফর্মেশন ল্যাব-এইচআরএল), ভাইভা বোর্ডের কৌশল, ইন্টারভিউয়ারের সাইকোলজি এবং STAR মেথড ব্যবহার করে প্রশ্নের উত্তর দেওয়ার কৌশল শিখিয়েছেন।
- কর্পোরেট প্রস্তুতি: সৈয়দ আলমগীর, (হালাল কনজিউমার প্রোডাক্ট কনসেপ্ট মার্কেটার), কর্পোরেট সংস্কৃতিতে অভিযোজন, প্রথম ৯০ দিন টিকে থাকার কৌশল এবং অফিসিয়াল যোগাযোগ পদ্ধতি নিয়ে আলোচনা করেন।
- পাচ বছরের ক্যারিয়ার পরিকল্পনা: মেজর মোহাম্মদ আলম তারেক, পিএসসি, পিএইচডি (অব.), (ডিরেক্টর অব অপারেশনস, ওপেক্স অ্যান্ড সিনহা টেক্সটাইলস গ্রুপ), কীভাবে ১, ৩ ও ৫ বছরের লক্ষ্য নির্ধারণ করতে হয়, বেতন আলোচনা এবং উচ্চ-আয়ের দক্ষতা অর্জনের কৌশল নিয়ে দিকনির্দেশনা দেন।
দ্বিতীয় দিনে মনোযোগ ছিল ভবিষ্যৎ দক্ষতা, প্রযুক্তির ব্যবহার এবং সফলভাবে ব্যবসা শুরু করার ওপর:
এক্সক্লুসিভ সেশন
ড. কে এম হাসান রিপন, (এক্সিকিউটিভ ডিরেক্টর, ড্যাফোডিল গ্রুপ), “Rise as a Super Performer: Human Skills × AI Skills for Future Careers” শীর্ষক সেশনে মানব দক্ষতা ও আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স (AI) এর সমন্বয়ে কীভাবে ভবিষ্যতের জন্য নিজেকে প্রস্তুত করতে হবে, সে বিষয়ে আলোকপাত করেন।
চাকরির বাজারে নিজেকে ব্যতিক্রমী করার কৌশল বিষয়ক প্যানেল: Retd Lt Cdr Foisal Mehdi, MPA এর সঞ্চালনায় এই প্যানেল আলোচনায় Retd Lt Cdr Ishtiak Taher, SHRM-SCP, Ms. Ummay Afia Akhter, এবং Ms. Afroja Khanom, SHRM-CP শীর্ষস্থানীয় মানবসম্পদ বিশেষজ্ঞরা প্রতিযোগিতামূলক বাজারে সফল হওয়ার কার্যকরী কৌশল শেয়ার করেন।
উদ্যোক্তা প্যানেল:
আইডিয়া থেকে আয়: দিনের অন্যতম আকর্ষণ ছিল “Panel Discussion: Idea to Income: Building Your Own Business” শীর্ষক প্যানেলটি। Maj Md. Yousuf Sharif (retd), Maj AHM Manzur Morshed (Retd), Maj M M Mustafa Zamal (Retd.) সহ সফল উদ্যোক্তারা তাদের অভিজ্ঞতা থেকে ব্যবসা শুরুর প্রক্রিয়া, চ্যালেঞ্জ মোকাবিলা এবং একটি আইডিয়াকে কীভাবে আয়ের উৎসে পরিণত করা যায় সে বিষয়ে বিস্তারিত আলোচনা করেন।
জব অ্যান্ড এন্টারপ্রেনার্স ফেয়ার ২০২৫ দেশের তরুণদের পেশাগত জীবনে প্রবেশ এবং উদ্যোক্তা হিসেবে আত্মপ্রকাশের জন্য একটি কার্যকরী প্ল্যাটফর্ম হিসেবে প্রমাণিত হয়েছে।
দুই দিনব্যাপী এই মেলাটি অংশগ্রহণকারীদের হাতে-কলমে শিক্ষা এবং অনুপ্রেরণা জুগিয়েছে। রাওয়া এবং স্কিল জবস এই আয়োজনকে সফল করার জন্য সকল বক্তা, অংশীদার এবং উপস্থিত সকলকে আন্তরিক ধন্যবাদ জ্ঞাপন করছে। পাশাপাশি আগামি ২০২৬ এর ডিসেম্বর এ এই আয়োজনের দ্বিতীয় সিরিজ এ অংশগ্রহনের আমন্ত্রন রইলো।
বিস্তারিত দেখুন https://skill.jobs/events/raowa-job-fair
