বিইউএফটি-তে Skill.jobs এবং Leo Club of BUFT-এর যৌথ উদ্যোগে সফলভাবে অনুষ্ঠিত হলো 'লিও ইয়ুথ কনফারেন্স ২০২৬'।

ঢাকা, ১৪ জুলাই ২০২৬

তরুণ প্রজন্মের নেতৃত্ব বিকাশ, দক্ষতা উন্নয়ন এবং ক্যারিয়ার গঠনের লক্ষ্যে আজ বিজিএমইএ ইউনিভার্সিটি অফ ফ্যাশন অ্যান্ড টেকনোলজিতে (BUFT) সফলভাবে অনুষ্ঠিত হলো ‘লিও ইয়ুথ কনফারেন্স ২০২৬’। স্কিল.জবস (Skill.jobs) এবং লিও ক্লাব অফ বিইউএফটি-এর যৌথ উদ্যোগে আয়োজিত এই অনুপ্রেরণামূলক অনুষ্ঠানে দেশের স্বনামধন্য ব্যক্তিবর্গ ও তরুণ শিক্ষার্থীরা অংশগ্রহণ করেন।

সকাল ১১টায় আনুষ্ঠানিক সূচনা এবং পবিত্র কোরআন তেলাওয়াত, জাতীয় সঙ্গীত পরিবেশন, পতাকা অভিবাদন ও লিও শপথ পাঠের মাধ্যমে মূল কর্মসূচির শুভ উদ্বোধন করা হয়।

অনুষ্ঠানে বিইউএফটি-এর ডিরেক্টর অফ স্টুডেন্টস ওয়েলফেয়ার (DSW) ওয়ালিউল স্যার স্বাগত বক্তব্য রাখেন এবং সম্মানিত অতিথিদের সাথে সকলের পরিচয় করিয়ে দেন।


অনুষ্ঠানে উপস্থিত সম্মানিত অতিথিবৃন্দ:

তরুণদের উদ্দেশ্যে দিকনির্দেশনামূলক এবং অনুপ্রেরণামূলক বক্তব্য (Goodwill Speech) প্রদান করেন দেশের বিশিষ্ট ব্যক্তিবর্গ:

  • প্রধান অতিথি: হাবিবুর রশিদ (এমপি), মাননীয় প্রতিমন্ত্রী, সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগ এবং রেলপথ মন্ত্রণালয়।
  • বিশেষ অতিথি: জনাব ফারুক হাসান, চেয়ারম্যান, বোর্ড অফ ট্রাস্টিজ (BoT), বিইউএফটি।
  • সম্মানিত অতিথি: একেএম রেজাউল হক এমজেএফ পিসিসি, চেয়ারম্যান, বাংলাদেশ লায়ন্স ফাউন্ডেশন।
  • সম্মানিত অতিথি: অধ্যাপক আইয়ুব নবী খান, উপাচার্য (VC), বিইউএফটি।
  • সম্মানিত অতিথি: মো. রফিকুজ্জামান, রেজিস্ট্রার, বিইউএফটি।
  • সম্মানিত অতিথি: লায়ন আজহার মাহমুদ খান, উপদেষ্টা, লিও ক্লাব অফ বিইউএফটি।

বক্তারা তাদের আলোচনায় তরুণ প্রজন্মের ব্যক্তিগত উন্নয়ন, শৃঙ্খলা, আগামীর নেতৃত্ব গ্রহণ এবং ভবিষ্যতের ক্যারিয়ারের জন্য নিজেদের প্রস্তুত করার ওপর বিশেষ গুরুত্ব আরোপ করেন। প্রধান অতিথি হাবিবুর রশিদ (এমপি) তাঁর বক্তব্যে দেশের উন্নয়নে তরুণদের সরাসরি সম্পৃক্ত হওয়ার আহ্বান জানান।

দুপুর ১২:৩৫ মিনিটে অতিথিদের মাঝে সম্মাননা স্মারক (Crest) প্রদান করা হয়। এরপর একটি আনন্দঘন ফটো সেশনের মধ্য দিয়ে দুপুর ১২:৪০ মিনিটে অনুষ্ঠানের সফল সমাপ্তি ঘোষণা করা হয়।

১০০০-এরও বেশি শিক্ষার্থী ও চাকরিপ্রত্যাশীদের অংশগ্রহণে এই আয়োজনটি তরুণদের ক্যারিয়ার এবং নেতৃত্ব বিকাশে একটি গুরুত্বপূর্ণ মাইলফলক হিসেবে স্বীকৃতি পেয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *