তারিখ: ৭ নভেম্বর ২০২৫
স্থান: উত্তরা ইউনিভার্সিটি

বাংলাদেশের শীর্ষস্থানীয় ও বিশ্বমানের ওষুধ উৎপাদনকারী প্রতিষ্ঠান বীকন ফার্মাসিউটিক্যালস পিএলসি আগামী ৭ নভেম্বর ২০২৫ তারিখে উত্তরা ইউনিভার্সিটিতে একটি ক্যাম্পাস রিক্রুটমেন্ট প্রোগ্রাম, যৌথভাবে আয়োজন করছে স্কিল জবসঅফিস অফ এক্সটার্নাল এফেয়ার্স

বীকন ফার্মা একটি ভিশন-ড্রাইভেন কোম্পানি, যা US-FDA, UK-MHRA, TGA Australia এবং WHO cGMP মানদণ্ড অনুসরণ করে পরিচালিত হয়। বাংলাদেশে একমাত্র প্রতিষ্ঠান হিসেবে তারা আইসোলেটর প্রযুক্তি সমৃদ্ধ অনকোলজি প্লান্ট স্থাপন করেছে অ্যান্টি-ক্যান্সার ওষুধ উৎপাদনের জন্য।

নতুন ও দক্ষ বিক্রয় টিম গঠনের লক্ষ্যে প্রতিষ্ঠানটি Chronic Care Sales OfficerMedical Information Officer (MIO) পদে মেধাবী, উদ্যমী ও বুদ্ধিদীপ্ত প্রার্থীদের নিয়োগ দিতে আগ্রহী যারা বাংলাদেশের যেকোনো স্থানে কাজ করতে ইচ্ছুক।

পদের নাম ও দায়িত্বসমূহ

১. মেডিকেল ইনফরমেশন অফিসার (MIO)
২. ক্রনিক কেয়ার সেলস অফিসার (CCSO)

মূল দায়িত্ব:

  • ডাক্তারদের কাছে পণ্যের প্রচার ও প্রেসক্রিপশন সংগ্রহ
  • কেমিস্ট শপ ভিজিট করে বিক্রয় লক্ষ্য অর্জন
  • নতুন বাজার ও পণ্যের সম্ভাবনা অনুসন্ধান

যোগ্যতা

Medical Information Officer (MIO):

  • যেকোন বিষয়ে স্নাতক / স্নাতকোত্তর (চলমান স্নাতকোত্তর নয়)
  • বয়স ৩২ বছরের মধ্যে
  • বাংলাদেশের যেকোন স্থানে কাজ করার আগ্রহ

Chronic Care Sales Officer (CCSO):

  • যেকোন বিষয়ে স্নাতক (চলমান স্নাতকোত্তর নয়)
  • বয়স ৩২ বছরের মধ্যে
  • SSC বা HSC তে বিজ্ঞান বিভাগ আবশ্যক
  • বাংলাদেশের যেকোন স্থানে কাজের আগ্রহ

বেতন ও সুবিধা

Chronic Care Sales Officer: ৩৪,০০০ টাকা+ (TA/DA সহ)
Medical Information Officer: ৩০,০০০ টাকা+ (TA/DA সহ)

অতিরিক্ত সুবিধা:

  • আকর্ষণীয় ইনসেনটিভ পলিসি
  • প্রভিডেন্ট ফান্ড ও গ্রাচুইটি
  • গ্রুপ ইন্স্যুরেন্স
  • হাসপাতালে চিকিৎসা ও ঔষধ সহায়তা
  • উৎসব ও প্রফিট বোনাস
  • মোটরসাইকেল ও মোবাইল ফোন
  • বিদেশ ভ্রমণের সুযোগ
  • উন্নত কর্মপরিবেশ ও দ্রুত ক্যারিয়ার গ্রোথের সম্ভাবনা

নিয়োগ প্রক্রিয়া

  • লিখিত পরীক্ষা: ৫০ নম্বর (সময় ৪০ মিনিট)
  • ভাইভা পরীক্ষা

প্রশিক্ষণ ও ভাতা

Medical Information Officer (MIO):

  • ৩৫ দিন প্রশিক্ষণ
  • প্রশিক্ষণ চলাকালীন প্রতিদিন ২০০ টাকা খাবার ভাতা
  • যোগদানের সময় ৪,৫০০ টাকা এলাউন্স

Chronic Care Sales Officer (CCSO):

  • ২১ দিন প্রশিক্ষণ
  • প্রশিক্ষণ চলাকালীন প্রতিদিন ২০০ টাকা খাবার ভাতা
  • যোগদানের সময় ৫,০০০ টাকা এলাউন্স

এই ক্যাম্পাস রিক্রুটমেন্ট প্রোগ্রামটি তরুণ স্নাতকদের জন্য একটি চমৎকার ক্যারিয়ার সুযোগ, যেখানে তারা বীকন ফার্মাসিউটিক্যালস পিএলসি’র মতো একটি বিশ্বমানের প্রতিষ্ঠানে নিজেদের যোগ্যতা ও সম্ভাবনা প্রকাশের সুযোগ পাবেন।

বিস্তারিত জানতে ভিজিট করুন: www.skill.jobs

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *