
তারিখ: ৭ নভেম্বর ২০২৫
স্থান: উত্তরা ইউনিভার্সিটি
বাংলাদেশের শীর্ষস্থানীয় ও বিশ্বমানের ওষুধ উৎপাদনকারী প্রতিষ্ঠান বীকন ফার্মাসিউটিক্যালস পিএলসি আগামী ৭ নভেম্বর ২০২৫ তারিখে উত্তরা ইউনিভার্সিটিতে একটি ক্যাম্পাস রিক্রুটমেন্ট প্রোগ্রাম, যৌথভাবে আয়োজন করছে স্কিল জবস ও অফিস অফ এক্সটার্নাল এফেয়ার্স।
বীকন ফার্মা একটি ভিশন-ড্রাইভেন কোম্পানি, যা US-FDA, UK-MHRA, TGA Australia এবং WHO cGMP মানদণ্ড অনুসরণ করে পরিচালিত হয়। বাংলাদেশে একমাত্র প্রতিষ্ঠান হিসেবে তারা আইসোলেটর প্রযুক্তি সমৃদ্ধ অনকোলজি প্লান্ট স্থাপন করেছে অ্যান্টি-ক্যান্সার ওষুধ উৎপাদনের জন্য।
নতুন ও দক্ষ বিক্রয় টিম গঠনের লক্ষ্যে প্রতিষ্ঠানটি Chronic Care Sales Officer ও Medical Information Officer (MIO) পদে মেধাবী, উদ্যমী ও বুদ্ধিদীপ্ত প্রার্থীদের নিয়োগ দিতে আগ্রহী যারা বাংলাদেশের যেকোনো স্থানে কাজ করতে ইচ্ছুক।
পদের নাম ও দায়িত্বসমূহ
১. মেডিকেল ইনফরমেশন অফিসার (MIO)
২. ক্রনিক কেয়ার সেলস অফিসার (CCSO)
মূল দায়িত্ব:
- ডাক্তারদের কাছে পণ্যের প্রচার ও প্রেসক্রিপশন সংগ্রহ
- কেমিস্ট শপ ভিজিট করে বিক্রয় লক্ষ্য অর্জন
- নতুন বাজার ও পণ্যের সম্ভাবনা অনুসন্ধান
যোগ্যতা
Medical Information Officer (MIO):
- যেকোন বিষয়ে স্নাতক / স্নাতকোত্তর (চলমান স্নাতকোত্তর নয়)
- বয়স ৩২ বছরের মধ্যে
- বাংলাদেশের যেকোন স্থানে কাজ করার আগ্রহ
Chronic Care Sales Officer (CCSO):
- যেকোন বিষয়ে স্নাতক (চলমান স্নাতকোত্তর নয়)
- বয়স ৩২ বছরের মধ্যে
- SSC বা HSC তে বিজ্ঞান বিভাগ আবশ্যক
- বাংলাদেশের যেকোন স্থানে কাজের আগ্রহ
বেতন ও সুবিধা
Chronic Care Sales Officer: ৩৪,০০০ টাকা+ (TA/DA সহ)
Medical Information Officer: ৩০,০০০ টাকা+ (TA/DA সহ)
অতিরিক্ত সুবিধা:
- আকর্ষণীয় ইনসেনটিভ পলিসি
- প্রভিডেন্ট ফান্ড ও গ্রাচুইটি
- গ্রুপ ইন্স্যুরেন্স
- হাসপাতালে চিকিৎসা ও ঔষধ সহায়তা
- উৎসব ও প্রফিট বোনাস
- মোটরসাইকেল ও মোবাইল ফোন
- বিদেশ ভ্রমণের সুযোগ
- উন্নত কর্মপরিবেশ ও দ্রুত ক্যারিয়ার গ্রোথের সম্ভাবনা
নিয়োগ প্রক্রিয়া
- লিখিত পরীক্ষা: ৫০ নম্বর (সময় ৪০ মিনিট)
- ভাইভা পরীক্ষা
প্রশিক্ষণ ও ভাতা
Medical Information Officer (MIO):
- ৩৫ দিন প্রশিক্ষণ
- প্রশিক্ষণ চলাকালীন প্রতিদিন ২০০ টাকা খাবার ভাতা
- যোগদানের সময় ৪,৫০০ টাকা এলাউন্স
Chronic Care Sales Officer (CCSO):
- ২১ দিন প্রশিক্ষণ
- প্রশিক্ষণ চলাকালীন প্রতিদিন ২০০ টাকা খাবার ভাতা
- যোগদানের সময় ৫,০০০ টাকা এলাউন্স
এই ক্যাম্পাস রিক্রুটমেন্ট প্রোগ্রামটি তরুণ স্নাতকদের জন্য একটি চমৎকার ক্যারিয়ার সুযোগ, যেখানে তারা বীকন ফার্মাসিউটিক্যালস পিএলসি’র মতো একটি বিশ্বমানের প্রতিষ্ঠানে নিজেদের যোগ্যতা ও সম্ভাবনা প্রকাশের সুযোগ পাবেন।
বিস্তারিত জানতে ভিজিট করুন: www.skill.jobs
