Site icon

Green Energy তে দক্ষ জনশক্তি গড়ে তুলতে Skill Jobs ও Greenery Energy Solution Ltd.-এর উদ্যোগ

১৪ দিনব্যাপী ‘Solar PV & EV Charger Training’-এর প্রথম ব্যাচ সম্পন্ন, প্রশিক্ষণার্থীদের সার্টিফিকেট প্রদান

ঢাকা: নবায়নযোগ্য জ্বালানি ও বৈদ্যুতিক যানবাহন (EV) খাতের জন্য দক্ষ মানবসম্পদ তৈরির লক্ষ্যে Skill JobsGreenery Energy Solution Ltd.-এর যৌথ উদ্যোগে আয়োজিত ১৪ দিনব্যাপী ‘Solar PV & EV Charger Training’-এর প্রথম ব্যাচের প্রশিক্ষণ কার্যক্রম সম্পন্ন হয়েছে। প্রশিক্ষণ শেষে অংশগ্রহণকারীদের মধ্যে সার্টিফিকেট প্রদান করা হয়।

দ্রুত সম্প্রসারিত নবায়নযোগ্য জ্বালানি ও EV খাতের কর্মসংস্থান ও প্রযুক্তিগত চাহিদার সঙ্গে সামঞ্জস্য রেখে শিল্পমুখী দক্ষতা তৈরির উদ্দেশ্যে এ প্রশিক্ষণ কার্যক্রম আয়োজন করা হয়। এতে অংশগ্রহণকারীরা Solar Photovoltaic (PV) system, battery and energy storage, EV charging technology, system design, installation, testing ও commissioning-এর বিভিন্ন বিষয়ে তাত্ত্বিক ও ব্যবহারিক প্রশিক্ষণ নেন।

শ্রেণিকক্ষের পাঠের সঙ্গে যুক্ত হয়েছে বাস্তব অভিজ্ঞতা

প্রশিক্ষণটির অন্যতম বৈশিষ্ট্য ছিল hands-on practical learning। শ্রেণিকক্ষের পাঠের পাশাপাশি অংশগ্রহণকারীদের Solar PV system-এর installation, equipment, system operation, testing ও troubleshooting সম্পর্কে বাস্তবভিত্তিক অনুশীলনের সুযোগ দেওয়া হয়।

এছাড়া প্রশিক্ষণ মডিউলে PV system design ও simulation, battery energy storage, grid connection, safety standards এবং EV charger technology-এর মতো বিষয় অন্তর্ভুক্ত ছিল। এর মাধ্যমে অংশগ্রহণকারীদের শুধু প্রযুক্তিগত ধারণা নয়, বাস্তব কর্মক্ষেত্রে প্রয়োজনীয় কাজের সঙ্গে পরিচিত করার চেষ্টা করা হয়।

শিল্পখাতের সঙ্গে সরাসরি সংযোগ

প্রশিক্ষণের অংশ হিসেবে অংশগ্রহণকারীদের একটি industrial visit ও practical exposure-এর সুযোগ দেওয়া হয়। এর মাধ্যমে তারা বাস্তব শিল্প পরিবেশে Solar PV system ও সংশ্লিষ্ট প্রযুক্তির ব্যবহার, operation এবং maintenance সম্পর্কে সরাসরি ধারণা লাভ করেন।

আয়োজকদের মতে, শ্রেণিকক্ষের জ্ঞানকে বাস্তব শিল্পপরিবেশের সঙ্গে যুক্ত করাই এই প্রশিক্ষণের অন্যতম উদ্দেশ্য। বিশেষ করে renewable energy এবং EV charging infrastructure-এর মতো emerging sector-এ কাজ করতে আগ্রহীদের জন্য এ ধরনের industry exposure কার্যকর ভূমিকা রাখতে পারে।

প্রথম ব্যাচের সমাপনী ও সার্টিফিকেট প্রদান

১৪ দিনের প্রশিক্ষণ সফলভাবে সম্পন্ন করার পর প্রথম ব্যাচের অংশগ্রহণকারীদের জন্য Daffodil International University (DIU)-তে সমাপনী ও সার্টিফিকেট প্রদান অনুষ্ঠানের আয়োজন করা হয়। প্রশিক্ষণের সমাপনী ও সার্টিফিকেট প্রদান অনুষ্ঠানে উপস্থিত ছিলেন Greenery Energy Solution Ltd.-এর Chairman Mst. Sherefa Khatun

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন Dr. Akhteruzzaman, Associate Profesor and Head, Department of Robotics & Mechatronics, Daffodil International University ; Engr. Mamun Molla, Deputy General Manager, Bangladesh Rural Electrification Board (BREB); Ezazul Haque, Industry Trainer & Mentor, Solar PV, ESS & EV Charging; Lutfor Rahman, Solar Project Lead and Trainer, Greenery Energy Solution Ltd.; Monwarul Islam Rebel, Head of Industry Linkage, CDC, Daffodil International University এবং Shahanur Alom Zibon, Head of Operations, Skill Jobs।

অনুষ্ঠানে বক্তারা renewable energy, Solar PV, Energy Storage System (ESS) এবং EV charging infrastructure-এর ক্রমবর্ধমান সম্ভাবনা ও এ খাতে দক্ষ জনশক্তি তৈরির গুরুত্ব তুলে ধরেন। একই সঙ্গে প্রশিক্ষণার্থীদের অর্জিত technical ও practical skills কাজে লাগিয়ে ভবিষ্যৎ কর্মক্ষেত্রে নিজেদের প্রস্তুত করার আহ্বান জানান।

Skill Jobs Nextgen টিম এর সার্বিক তত্বাবধানে প্রশিক্ষণার্থীদের হাতে প্রশিক্ষণ সম্পন্ন করার সার্টিফিকেট তুলে দেওয়া হয়। এতে অংশগ্রহণকারীরা তাদের অর্জিত জ্ঞান ও ব্যবহারিক দক্ষতাকে ভবিষ্যৎ শিক্ষা, চাকরি কিংবা সংশ্লিষ্ট খাতে কাজে লাগানোর সুযোগ পাবেন।

Green Energy Career-এর দিকে নতুন সম্ভাবনা

বাংলাদেশে renewable energy, rooftop solar, energy storage এবং electric mobility ecosystem ধীরে ধীরে সম্প্রসারিত হওয়ায় এসব ক্ষেত্রে দক্ষ technical workforce-এর প্রয়োজনীয়তাও বাড়ছে। এই প্রেক্ষাপটে Solar PV installation, system design, operation and maintenance এবং EV charging infrastructure-এর মতো ক্ষেত্রে প্রশিক্ষিত জনবলের জন্য নতুন কর্মসংস্থান ও উদ্যোক্তা হওয়ার সুযোগ তৈরি হচ্ছে।

Skill JobsGreenery Energy Solution Ltd. জানিয়েছে, প্রথম ব্যাচের অভিজ্ঞতার ভিত্তিতে এ ধরনের industry-oriented training কার্যক্রমের পরিধি আরও বাড়ানোর পরিকল্পনা রয়েছে। এর মাধ্যমে শিক্ষার্থী, চাকরিপ্রার্থী ও পেশাজীবীদের emerging green technology sector-এর জন্য প্রস্তুত করার উদ্যোগ অব্যাহত থাকবে।

প্রথম ব্যাচের সফল সমাপ্তির মধ্য দিয়ে Solar PV ও EV Charger Technology নিয়ে এই যৌথ প্রশিক্ষণ উদ্যোগের আনুষ্ঠানিক যাত্রা শুরু হলো।

Exit mobile version