Site icon

কফিশপের কনসেপ্ট থেকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সিনেট ভবন: Youth Employability Summit 2026-এর পেছনের গল্প

কীভাবে একটি কফিশপের আড্ডা রূপ নিলো দেশের অন্যতম বৃহৎ Youth Employability Summit-এ

বাংলাদেশের তরুণদের দক্ষতা উন্নয়ন, কর্মসংস্থান প্রস্তুতি (Career Readiness) এবং Industry Connection নিয়ে কাজ করতে গিয়ে আমরা প্রায়ই একটি প্রশ্নের মুখোমুখি হই—কীভাবে তরুণদের জন্য আরও বড় প্রভাব তৈরি করা যায়?

এই প্রশ্নের উত্তর খুঁজতেই শুরু হয়েছিল একটি যাত্রা, যার গন্তব্য ছিল ঢাকা বিশ্ববিদ্যালয়ের ঐতিহাসিক নবাব নওয়াব আলী চৌধুরী সিনেট ভবন।

একটি কফিশপের টেবিলে শুরু

৪ এপ্রিল ২০২৬।

একটি সাধারণ কফিশপে বসে আলোচনা করছিলাম আমি, ড. কে এম হাসান রিপন এবং মনোয়ারুল ইসলাম রেবেল স্যার।

আলোচনার বিষয় ছিল বাংলাদেশের তরুণদের ভবিষ্যৎ, Skill Development, Employability এবং Industry-Academia Collaboration।

কথার এক পর্যায়ে ড. কে এম হাসান রিপন স্যার বললেন—

“সিনেটে আমরা একটা Skill Summit করতে পারি।”

রেবেল স্যার বললেন—

“আমি তো জীবনকে DUCSU-এর সাথে connect করিয়েই দিয়েছি।”

সেই মুহূর্তে হয়তো বিষয়টি ছিল একটি সাহসী চিন্তা। কিন্তু আমরা সিদ্ধান্ত নিলাম—চেষ্টা করে দেখা যাক।

DUCSU-এর সাথে প্রথম সংযোগ

৭ এপ্রিল জসিম উদ্দিন হলের GS ওসমানের মাধ্যমে পরিচয় হলো DUCSU-এর Career Development Secretary মো. মাজহারুল ইসলামের সাথে।

সেদিনই DUCSU অফিসে প্রথম বৈঠক অনুষ্ঠিত হয়।

পরের দিন, ৮ এপ্রিল, মাজহার Skill Jobs অফিসে আসেন। আলোচনা, পরিকল্পনা এবং ভবিষ্যৎ কর্মপদ্ধতি নির্ধারণের মাধ্যমে শুরু হয় যৌথ যাত্রা।

পরবর্তীতে একটি সমঝোতা স্মারক (MoU) স্বাক্ষরের মাধ্যমে DUCSU ও Skill Jobs আনুষ্ঠানিকভাবে Youth Employability Summit আয়োজনের সিদ্ধান্ত গ্রহণ করে।

স্বপ্ন থেকে বাস্তবতায়

একটি বড় আয়োজনের পেছনে থাকে অসংখ্য অদৃশ্য গল্প।

তারিখ পরিবর্তন করতে হয়েছে।

দেশের শীর্ষ Corporate Leader, CEO, HR Professional এবং Industry Expert-দের সময় সমন্বয় করতে হয়েছে।

Sponsorship, Branding, Registration, Volunteer Management, Event Operations, Media Coverage এবং Audience Engagement—সবকিছু একসাথে পরিচালনা করতে হয়েছে।

অনেক সময় ভয় কাজ করেছে।

অনেক সময় মনে হয়েছে, এত বড় আয়োজন বাস্তবে সম্ভব হবে তো?

কিন্তু প্রতিটি চ্যালেঞ্জে আমরা পেয়েছি নেতৃত্ব, সাহস এবং সহযোগিতা।

যারা পথচলার শক্তি হয়েছেন

এই যাত্রার প্রতিটি ধাপে ড. কে এম হাসান রিপন স্যার একজন অভিভাবকের মতো পাশে ছিলেন।

মনোয়ারুল ইসলাম রেবেল স্যার নিরন্তর সহযোগিতা করেছেন।

হায়দার ভাই এবং DUCSU-এর Career Development Secretary মাজহারুল ইসলাম পুরো আয়োজন বাস্তবায়নে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন।

সবচেয়ে বড় শক্তি ছিল Skill Jobs-এর তরুণ টিম, যারা প্রতিটি দায়িত্ব নিজেদের বলে গ্রহণ করেছে।

Youth Employability Summit 2026: একটি সফল আয়োজন

১৬ মে ২০২৬ অনুষ্ঠিত হয় “Youth Employability Summit 2026”।

Theme ছিল:

Skill is the Future

অনুষ্ঠানে অংশগ্রহণ করেন প্রায় ৪০০ নিবন্ধিত অংশগ্রহণকারী।

উপস্থিত ছিলেন দেশের শীর্ষ Corporate Leader, HR Expert, Entrepreneur এবং Industry Professional-রা।

আয়োজনের বিশেষ আকর্ষণ ছিল:

Skill Development থেকে Employability

বর্তমান চাকরির বাজারে শুধুমাত্র ডিগ্রি নয়, দক্ষতাই (Skill) সবচেয়ে বড় সম্পদ।

Youth Employability Summit 2026-এর মূল উদ্দেশ্য ছিল তরুণদের কাছে এই বার্তা পৌঁছে দেওয়া যে—

ভবিষ্যতের কর্মক্ষেত্রে টিকে থাকতে হলে Continuous Learning, Future Skills এবং Industry Connection-এর বিকল্প নেই।

সবচেয়ে বড় শিক্ষা

এই যাত্রা আমাদের একটি বিষয় শিখিয়েছে—

বড় কিছু সবসময় বড় জায়গা থেকে শুরু হয় না।

কখনো কখনো একটি ছোট কফিশপের টেবিলে জন্ম নেওয়া একটি ধারণাও শত শত তরুণের ভবিষ্যৎ গঠনের অনুপ্রেরণা হয়ে উঠতে পারে।

সামনে এগিয়ে যাওয়ার প্রত্যয়

DUCSU, Daffodil Group, Skill Partner- DIPTI, BSDI, Media Partner – The Daily Star, Strategic Partner -Ispahani, Nestle এবং Skill Jobs Team-এর সম্মিলিত প্রচেষ্টায় Youth Employability Summit 2026 সফলভাবে সম্পন্ন হয়েছে।

আমরা বিশ্বাস করি, এটি শুধুমাত্র একটি ইভেন্ট নয়; বরং বাংলাদেশের তরুণদের Skill Development, Career Readiness এবং Employability নিয়ে একটি দীর্ঘমেয়াদি আন্দোলনের সূচনা।

আল্লাহর কাছে কৃতজ্ঞতা, তিনি আমাদের এই স্বপ্নকে বাস্তবে রূপ দেওয়ার সুযোগ দিয়েছেন।


Author: Shahanur Alom Zibon
Team Lead, Skill Jobs

Keywords: Youth Employability Summit 2026, Skill Development Bangladesh, Career Readiness, Future Skills, DUCSU, Skill Jobs, Employability Summit, Leadership Development, Industry Connection, Youth Career Development.

Skill development, career readiness এবং future skills নিয়ে আরও জানতে Skill Jobs-এর সাথে যুক্ত থাকুন।

Exit mobile version